শিলিংফোর্ডে বিধ্বস্ত জিম্বাবুয়ে

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২১:৪১
শেন শিলিংফোর্ডের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও বড় ব্যবধানেই হারতে হলো সফরকারী জিম্বাবুয়েকে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শিলিংফোর্ড নিয়েছেন পাঁচ উইকেট। তার দারুণ বোলিংয়ে গত শুক্রবার ডোমিনিকায় নিজেদের দ্বিতীয় ইনিংসে সফরকারীরা অলআউট হয় ১৪১ রানে। ২০৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা জিম্বাবুয়ে দিনের শুরুটেই ধাক্কা খায় অল্প রানে দুই ওপেনারকে হারিয়ে। এরপর শিলিংফোর্ড একে একে পাঁচটি উইকেট তুলে নিলে শেষ পর্যন্ত ১৪১ রানেই থেমে যায় তারা। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করে ১৭৫ রান। আর গেইল এবং চন্দরপলের জোড়া সেঞ্চুরিতে স্বাগতিকরা তাদের একমাত্র ইনিংসে তোলে ৩৮৫ রান। ম্যাচে ৯৩ রানে ১০ উইকেট পাওয়া শিলিংফোর্ডই নির্বাচিত হয়েছেন ম্যাচ এবং সিরিজসেরা।