দ্বিতীয় বিভাগ ক্রিকেট

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২১:৪২
দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে গতকাল শনিবার জয় পেয়েছে কাকরাইল বয়েজ ক্লাব, নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি, মিরপুর ক্রিকেট ক্লাব ও লালমাটিয়া ক্লাব। ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে গ্রীন লিফ একাডেমিকে ৬ উইকেটে হারিয়েছে কাকরাইল বয়েজ ক্লাব। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাড্ডা একতা সমাজকল্যাণ সংঘকে ৭ উইকেটে পরাজিত করে নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে ৬৫ রানে হারায় মিরপুর ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে শেখ জামাল ক্রিকেটার্সকে ৫২ রানে হারিয়েছে লালমাটিয়া ক্লাব।