উপজেলা সদরের কুলিকুন্ডা গ্রামের মোল্লা বাড়ির লোকজনের চলাচলের একমাত্র রাস্তার খালের ওপর নির্মিত ব্রিজটির করুণ অবস্থা বিরাজ করছে। ব্রিজটির দুই দিকে গহীন খালে বর্ষা মৌসুমে ব্রিজের নিচে দিয়ে নৌকা বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হয়। এলাকাবাসি জানায়, প্রায় ১০ বছর পূর্বে স্থানীয় ইউপি সদস্য বাচ্চু ভুইয়ার সহযোগিতায় ইউনিয়ন পরিষদের থোক বরাদ্দের টাকা থেকে এ ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। নির্মাণের পর থেকে দুই পাশে মাটি ভরাট না করায় ব্রিজটি এলাকাবাসীর কোন কাজে আসেনি। তাদের দীর্ঘদিনের দাবি পূরণে ব্যর্থ স্থানীয় সরকার। ফলে এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছে। নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া জানান, শুধুমাত্র মাটির অভাবে দীর্ঘদিন ধরে এ অবস্থায় পড়ে রয়েছে ব্রিজটি।
