দীর্ঘ এক যুগ পরে শালিখা উপজেলা সদর আড়পাড়া বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে মোট ১৫টি পদের জন্য ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে মোঃ মোস্তফা মুন্সী, মোঃ হোসেন আলী ও মোঃ বিকু বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মোঃ আল মোর্ত্তজা মোল্যা ও মোঃ সেলিম মোল্যা, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ ফারুক হোসেন ও মোঃ বিকু মিয়া, কোষাধ্যক্ষ পদে মুন্সী আলমগীর ও মোঃ সাহেব আলী, প্রচার সম্পাদক পদে মোঃ হাফিজুর রহমান ও মোঃ মাজেদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মোঃ আমিনুর রহমান ও লাবু বিশ্বাস, ক্রীড়া ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে খোকন দত্ত ও ফিরোজ মুন্সী এবং সাধারণ সদস্য পদে নূর ইসলাম মোল্যা, সাইফুল ইসলাম, মোঃ বাহারুল ইসলাম, হাসনাত, মোঃ জাকির হোসেন, বাবলু শিকদার, রমেন্দ্রনাথ সাহা ও আব্দুল হাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাহেব আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
