গোবিন্দগঞ্জে প্রায় এক মাস আগে জমি নিয়ে সংর্ঘষে আহত ছয়ফুল ইসলামের মৃত্যুর পর থানায় হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে তার ছেলে ।
গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের খিরিবাড়ী গ্রামের মৃত আছান উদ্দিনের পুত্র ছয়ফুল ইসলাম প্রধান (৬৫) সাথে মাসখানেক পূর্বে প্রতিবেশীর সাথে জমি -জমা নিয়ে এক সংর্ঘষ হয় । এতে করে ছয়ফুল ইসলাম গুরুতর আহত হলে হাসপাতালে চিকিত্সা শেষে বাড়িতে ফিরে আসেন। বৃহস্পতিবার তার আকস্মিক মৃত্যু হয়। এব্যাপারে নিহতের পুত্র মুন্জুরুল ইসলাম বাদী হয়ে প্রতিবেশী জনৈক ছামছুল হুদাকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে ।
