আজকের রাশিফল

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ১৭:৪০
২৫ মার্চ, ২০১৩ খ্রিস্টাব্দ, সোমবার আজ ১১ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১২ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.১০ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ নেপচুন ও মঙ্গল । আপনার শুভসংখ্যা ৯ ও ৭। শুভবার: সোম ও মঙ্গলবার। শুভরত্ন: প্রবাল ও এমেথিষ্ট। প্রকৃতিগতভাবে আপনি: আবেগপ্রবণ ও খেয়ালী, আপনার অনুভূতি প্রখর। নিজস্ব ধ্যান-ধারণা আপনাকে পরিচালিত করে। তাই বাইরে থেকে আপনাকে বোঝা মুশকিল। অতীন্দ্রিয় ও রহস্যের জগতের প্রতি আকর্ষণ থাকায় আপনার জীবন ধারায় ও অন্যদের চেয়ে আলাদা। আপনি অস্থির। তাই ভ্রমণ ও এডভেঞ্চার ভালো বাসেন। শিল্পকলা ও সঙ্গীতের প্রতি আপনার আকর্ষণ রয়েছে। অন্যরা আপনাকে ভুল বুঝবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সুরকার আরতুরো তোশা নিনি, চলচ্চিত্রকার ডেভিড লিন, উদ্ভিদ বিজ্ঞানী এডলক অ্যাংলার, সাহিত্যিক সিমাজাকি তোসন। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ বিদার্থীদের জন্য দিনটি শুভো। প্রতিযোগিতামূলক কাজে আনন্দ পাবেন। ব্যাবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। অতীতের মন্দাভাব কেটে যাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। কারো সাথে বিরোধে জড়াতে পারেন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ সময় মোটামুটি অনুকূল থাকবে। সময়কে কাজে লাগাতে চেষ্টা করুন। অংশীদারী ব্যবসায় সুফল পেতে পারেন। মামলা মোকদ্দমা থাকলে ফল অনুকূলে যেতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। আজ কোন সুযোগ পেতে পারেন। মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ রাজনীতিবিদদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। তবে প্রতিপক্ষ ক্ষতি করার চেষ্টা করতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। নতুন কোনো ব্যবসায়িক প্রস্তাব পেতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে । কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। কোনো আত্মীয় আজ আপনার উপকারে আসতে পারে। বাড়িতে অতিথি সমাগম এর সম্ভাবনা আছে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে। কন্যা বা বোনের বিয়ের ব্যাপারে কোনো প্রস্তাব আসতে পারে। আর্থিক ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। কারো সাথে বিবাদে জড়াবেন না। তর্ক-বিতর্ক ক্ষতির কারণ হতে পারে। যে কোনো সমস্যা বুদ্ধি দিয়ে সমাধান করুন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। পাওনা টাকা আদায়ে চেষ্টা জোরদার করুন। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো থাকবে। দুশ্চিন্তা হ্রাস পাবে। কাজকর্মে অধিকতর মনোযোগ দেয়ার চেষ্টা করুন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ সমালোচনায় সংযত হউন। প্রশংসায় উদার হওয়ার চেষ্টা করুন। কোনো সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ পথ চলাচলে সাবধানতা অবলম্বন করুন। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। অন্যথায় কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। দায়িত্ব পালনে সফল হতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ বাড়ীতে কারো বৈবাহিক ব্যাপারে যোগাযোগ হতে পারে। গৃহে অতিথি সমাগমের সম্ভাবনা আছে। শরীর ভালো নাও যেতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ আজ আনন্দদায়ক কিছু ঘটতে পারে। কর্মস্থলে প্রত্যাশিত সাফল্য পেতে পারেন। প্রতিরক্ষা বিভাগের চাকুরেদের পদোন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে। জনসম্পৃক্ত পেশায় সুনাম ও সাফল্য পেতে পারেন। আইনজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। বিনোদন শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। অকারণ উত্তেজনা পরিহার করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। ফলে ভালোমন্দ নির্ধারণ করা সম্ভব নাও হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো নাও যেতে পারে। বাকি বকেয়া লেনদেন না করলেই ভালো করবেন। চিকিত্সকদের জন্য দিনটি শুভ। পেশাগত সাফল্য আসতে পারে। প্রযুক্তিবিদদের কাজকর্মে অগ্রগতি হতে পারে। গবেষণা কর্মে অগ্রগতি আশা করা যায়।