মহেশপুরে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২১:১৬
উপজেলার খালিশপুর কসমোপলিটন মডেল একাডেমীর এক শিক্ষক কর্তৃক নবম শ্রেণীর ছাত্রী ধর্ষিত হলে থানায় মামলা হয়েছে। প্রকাশ ঐ স্কুলের নবম শ্রেণীর এক পিতৃহারা ছাত্রী শিক্ষক আব্দুর রহমান কর্তৃক গর্ভবতী হলে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত ঘটানো হয়। ১৬ মার্চ খালিশপুর বাজারে মেয়েটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় এবং হুমকি দিতে থাকে। এব্যাপারে একাধিক জায়গায় বিচার চেয়ে না পেয়ে ১৯ মার্চ মহেশপুর থানায় ঐ শিক্ষকসহ আরো ৩ জনের বিরুদ্ধে একটি নারী নির্যাতন মামলা করে।