কালিহাতীর দ্বিতীয় নবগঠিত এলেঙ্গা পৌরসভার নির্বাচন আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে । মোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র কালিহাতী নির্বাচন অফিসে জমা দেন। এর মধ্যে ৮ মার্চ তারিখে এলেঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক জিন্নাহ সড়ক দুর্ঘটনায় নিহত হন। ১২ মার্চ মো. ফরহাদ হোসেন তার প্রার্থিত পদ প্রত্যাহার করে নেন। এখন ৫ জন মেয়র প্রার্থী এলেঙ্গা পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত মহিলা প্রার্থী ১৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ১২ ওয়ার্ডে ৫৬ জন কাউন্সিলর নির্বাচনে প্রতিযোগিতায় নেমেছেন। এলেঙ্গা পৌরসভার মোট ভোটার সংখ্যা হচ্ছে ২৭ হাজার ৩২৯ জন। মেয়র প্রার্থীরা হলেন: সাবেক এলেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আনারস মার্কা (বিএনপি), মো. আতিকুর রহমান তালা মার্কা (কৃষক শ্রমিক জনতা লীগ), এস এম সফিকুল ইসলাম চশমা মার্কা (স্বতন্ত্র), গোলাম মোহাম্মদ খান কাপ-পিরিচ মার্কা (আওয়ামী লীগ), মো. জমিরউদ্দিন দোয়াত-কলম মার্কা (স্বতন্ত্র)।
