শালিখায় মোবাইলে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২১:১৮
শালিখার হাজরাহাটি গ্রামের পশুপতি অধিকারীর নিকট একটি মোবাইল ফোন থেকে ৫ লক্ষ টাকার চাঁদা দাবি করায় সে এখন আতংকিত হয়ে পড়েছে। পশুপতি একজন দরিদ্র চাষি। সে জানায় ০১৫৫৪৯৩৫৫৯১ নম্বরের মোবাইল থেকে কয়েকদিন ধরে তার কাছে কল আসতে থাকে। গত শনিবার ১১ টার দিকে ঐ নম্বর থেকে পুনরায় কল আসলে সে বিরক্ত হয়ে কলটি ধরে। ধরার সঙ্গে সঙ্গে অপর প্রাপ্ত থেকে এতদিন কল না ধরার জন্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং উক্ত টাকা জোগাড় করে রাখতে বলে। পশুপতি ঐ দিন শালিখার হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে একটি জিডি করেছে।