স্পোর্টস রিপোর্টার
মালয়েশিয়ায় শুরু হওয়া জুনিয়র ডেভিস কাপ এশিয়া ওশানিয়া জোন প্রি-কোয়ালিফাইং রাউন্ডের ‘সি’ গ্রুপে গতকাল বাংলাদেশ আরব আমিরাতের বিরুদ্ধে ২-১ সেটে জিতেছে।
বাংলাদেশ আজ সৌদি আরবের বিরুদ্ধে খেলবে। প্রতিযোগিতায় কাজাকিস্তান, পাকিস্তান, কিরঘিজস্তান, ভিয়েতনাম, সিংগাপুর, ইরান, সৌদি আরব, বাংলাদেশ, ইউনাইটেড আরব আমিরাত ও ইয়েমেন অংশগ্রহণ করছে।
