স্পোর্টস রিপোর্টার
প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। আজ বাদ যোহর মওলানা ভাসানি হকি স্টেডিয়ামের দোতলায় খেলোয়াড় সমিতির কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে গতকাল জানিয়েছেন সমিতির সভাপতি আরিফ খান জয়। তিনি সবাইকে দোয়া মাহফিলে যোগ দিতে অনুরোধ জানিয়েছেন।
