স্পোর্টস রিপোর্টার
পদ্মা ক্রাউন স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্টে গতকাল ভলিবল স্টেডিয়ামে প্রথম দিনে সেনাবাহিনী ২৫/২০, ২৫/২০, ১৯/২৫, ২৫/১৭ পয়েন্টে ৩-১ সেটে শক্তিশালী তিতাস ক্লাবকে হারিয়েছে। অন্য ম্যাচে বিমান বাহিনী ২১/২৫, ২৫/২১, ২৬/২৪, ১৬/২৫ ও ১৭/১৫ পয়েন্টে ৩-২ সেটে নৌবাহিনীকে হারায়। আজ সেনাবাহিনী-বিমানবাহিনী এবং নৌবাহিনী-তিতাস ক্লাব খেলবে, ৩টা ও ৪টা ৩০।
