২৬ মার্চ, ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
আজ ১২ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৩ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও মঙ্গল । আপনার শুভসংখ্যা ৮ ও ৯। শুভবার: শনি ও মঙ্গলবার। শুভরত্ন: নীলা ও প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি: উচ্চাভিলাষী ও অধ্যবসায়ী। আপনি বেশ চাপা ও কর্তৃত্বপরায়ণ। আপনি হিসাবী। সঞ্চয় করার সহজাত প্রবণতা আছে আপনার। আপনি সতকর্, সাবধানী ও বুদ্ধিমান। তবে পরিচিতদের জন্য আপনাকে অনেক বাধা ও ঝামেলা অতিক্রম করতে হবে। ৪০-এর কোঠায় না পড়া পর্যন্ত সাফল্য বার বার বিঘ্নিত হতে পারে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কবি রবার্ট ফ্রস্ট, জেনারেল ওয়েস্টমোর ল্যান্ড, সাহিত্যিক সৈয়দ আলী আহসান, নাট্যকার টেনিস উইলিয়াম, রাজনীতিক ফজলুল কাদের চৌধুরী, কবি মাকিদ হায়দার।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। পিতা বা পিতৃস্থানীয় কারো সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। নতুন বিনিয়োগ ফলোপ্রসূ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমান্স ও বিনোদন শুভ।।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ কোনো মামলা-মোকদ্দমায় জয়ী হতে পারেন। কর্মস্থলে পরিবেশ অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পদোন্নতির সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। দূরের যাত্রা শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ কোনো ব্যক্তির দ্বারা আজ উপকৃত হতে পারেন। ঝুঁকিপূর্ণ কোনো কাজে আজ না জড়ালেই ভালো করবেন। জনসম্পৃক্ত কাজে সুফল পেতে পারেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রবাসী আপনজনের খবর পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ বৈবাহিক আলোচনা অগ্রগতি হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। আপনজন কারো সহযোগিতা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ বিবাদে জড়াবার আশংকা আছে। সামগ্রিকভাবে দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রবাসে আনন্দ পাবেন। কাজকর্মে বাধা সৃষ্টি হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ পারিবারিক ব্যাপারে দুশ্চিন্তা কিছুটা কমবে। কাজকর্মে অপরের সহযোগিতা লাভ সহজ হবে। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বাণিজ্যিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ সামান্য কারণে উত্তেজিত না হলেই ভালো করবেন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। কারো সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য না করলেই ভালো করবেন। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকার চেষ্টা করুন। সন্তানের কোনো উদ্বেগ-উত্কণ্ঠায় ভুগতে পারেন। প্রবাস আনন্দদায়ক হবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। কোনো আশা পূর্ণ হতে পারে। দায়িত্ব পালনে সাফল্য পেতে পারেন। সুনাম ও খ্যাতি বৃদ্ধির যোগ আছে। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ প্রশাসনে নিয়োজিত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে ভালো কিছু ঘটতে পারে। প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। শরীর ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ অংশীদারী ব্যাপারে সুফল পেতে পারেন। নতুন বিনিয়োগ শুভ। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিত পারে। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের জন্য দিনটি শুভ। গবেষণাকর্মে সাফল্য আসতে পারে। অতিরিক্ত উত্তেজনার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ আজ কোনো কিছু চুরি হতে পারে। সতর্ক থাকার চেষ্টা করুন। কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে। ঘনিষ্ঠ কোনো আত্মীয় অসুস্থ হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। যাত্রা ও যোগাযোগ শুভ।
