জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মৌলভীবাজার স্টেডিয়ামে শুরু হয়েছে ‘সাদিয়া কমিউনিটি সেন্টার প্রথম বিভাগ ক্রিকেট লীগ’। গতকাল উদ্বোধনী খেলায় সুপার স্টার ক্লাবকে ১৪৪ রানে হারিয়েছে কনফিডেন্স ক্লাব। ৪০ ওভারের খেলায় কনফিডেন্স ক্লাব প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২৪৬ রান করে। দলের হয়ে শরীফ সর্বোচ্চ ৭২ রান করেন। জবাবে সুপার স্টার ক্লাব সবকটি উইকেট হারিয়ে ২৭ ওভারে ১০২ রান করে।
মাসব্যাপী খেলায় জেলার ১০টি প্রথম শ্রেণীর ক্লাব অংশগ্রহণ করেছে। গ্রুপ পর্যায়ে প্রথম রাউন্ডের খেলা চলবে ৫ এপ্রিল পর্যন্ত। ৭ ও ৮ এপ্রিল সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালের তারিখ ধার্য হয়নি।
