মানিক মিয়া কিন্ডার গার্টেনের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২১:০৪
কাউখালীতে মানিক মিয়া কিন্ডার গার্টেনের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে দুইশতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম শ্রেণির তানজিল ও ৫ম শ্রেণির অনিমা ৪টি পুরস্কার এবং ৫ম শ্রেণির রেজবী, চতুর্থ শ্রেণির পিয়ালী, তৃতীয় শ্রেণির অর্ণিও মালিয়া হাসান, তৌফি ৩টি করে পুরস্কার পায়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর। আব্দুল আলীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন ফারুক, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর তালুকদার, অধ্যক্ষ খালেদা আক্তার প্রমুখ।