মোহামেডান মাঠে রাগবী টুর্নামেন্ট আজ

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২১:০৫
স্বাধীনতা দিবস উপলক্ষে মতিঝিলস্থ মোহামেডান ক্লাবের নিজস্ব মাঠে দিনব্যাপী হোমটেক স্বাধীনতা কাপ রাগবী টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যাত্রাবাড়ী ক্রীড়া সংঘ, টাইগারস রাগবী টিম, ভিক্টোরিয়া ক্লাব এবং ফ্লেইম বয়েজ রাগবী ক্লাবকে নিয়ে বেলা ১২টায় উদ্বোধন হবে।