বিজেএমসির জয়

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২১:০৬
অফিস দল বিজেএমসি স্বাধীনতা কাপ ফুটবলের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে। কমলাপুর স্টেডিয়ামে বিজেএমসি ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে। চার মিনিটে নাইজেরিয়ান অ্যালেন এবং ৫৬ মিনিটে গিনির ইসমাইল বাঙ্গুরা গোল করেন। ‘সি’ গ্রুপে বিজেএমসি প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল আরামবাগের বিরুদ্ধে। কাল ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধার পাশে দাঁড়ালো। দুই ম্যাচ হেরে বিদায়ের পথে চট্টগ্রাম আবাহনী। একই পথে গ্রুপের আরেক দল আরামবাগ। দুই দলের সংগ্রহ দুই ম্যাচে এক পয়েন্ট করে। বৃহস্পতিবার চট্টগ্রাম আবাহনী এবং সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে শীর্ষ দল বিজেএমসি এবং মুক্তিযোদ্ধা।