সৈয়দপুরে আগুনে পুড়ল ৩৫ বসতঘর

আপডেট : ০৬ মে ২০১৯, ১৩:৩৮

নীলফামারীর সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়আনীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২টি পরিবারের ৩৫টি বসতঘর পুড়ে গেছে। সেই সাথে পুড়েছে ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ, ধান, চাল।

রবিবার রাত সাড়ে ১২টার সময় ওই অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে সৈয়দপুর ও তারাগঞ্জ উপজেলা দমকল বাহিনীর দুটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫

তারাগঞ্জ  ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, ওই এলাকার মমিনুলের বাড়ি থেকে শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতি এখনও নিরুপন করা হয়নি তবে ৫ লাখ টাকার মালামাল রক্ষা করা হয়েছে।  তবে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী।

সোমবার সকালে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. গোলাম কিবরিয়া, কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে শুকনো খাবারের ব্যবস্থা করেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. গোলাম বলেন, আগুনে পরিবারগুলোর কিছুই রক্ষা পায়নি। জেলা প্রশাসন পরিবার প্রতি ৩০ কেজি চাল ও নগদ অর্থ বরাদ্দ দিয়েছে।

ইত্তেফাক/এমআরএম