মুক্তিযোদ্ধার সন্তান আমার পিতাকে ‘ওএসডি’ করে রাখা হয়েছে

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২১:১২
আমার পিতা একজন মুক্তিযোদ্ধার সন্তান, অসাম্প্রদায়িক ও আজন্ম স্বাধীনতার চেতনা লালনকারী (জাহাঙ্গীর হোসেন, উপ-পরিচালক, আইডি-নক ১১৬৩, শিক্ষা মন্ত্রণালয়) হলেও, তাকে প্রায় ৩ বছর ধরে বিনা কারণে ‘ওএসডি’ করে রাখা হয়েছে (মাঝখানে অল্প কিছুদিনের জন্যে মাতৃভাষা ইনস্টিটিউটের উপ-পরিচালক করা হয়েছিল)। বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, জামায়াতের রাজনীতি, বাংলাদেশ ও ভাষা ইত্যাদি বিষয়ে আমার পিতার প্রায় ২৫০টি প্রবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ভিশন-টুয়েন্টি টুয়েন্টি ওয়ান বাস্তবায়নকল্পে মুক্তিযুদ্ধের চেতনাধারী সরকারি কর্মকর্তা হিসেবে আমার পিতাকে সরকারের গুরুত্বপূর্ণ পদে পদায়নের জন্য সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তথ্যমন্ত্রী, জনপ্রশাসন সচিব, শিক্ষা সচিব, কৃষি সচিব বরাবর ডিও লেটার প্রদান করলেও কাজের কাজ কিছুই হয়নি। এদিকে দীর্ঘদিন আমার পিতাকে খামোকা ওএসডি করে রাখার কারণে আমরা সামাজিক ও মানসিক পীড়নের মধ্যে ক্লেশদায়ক জীবন কাটাচ্ছি। এ অবস্থায় যথাশীঘ্র সম্ভব আমার পিতার কাজে যোগদানের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন মহলের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। নাবিলা মারজুক শান্তা, সুবাস্তু নজর ভেলি, প্রগতি সরণি, ঢাকা ১২১২