চৌমুহনীতে কালী মন্দির ভাঙচুর ও পূজার সামগ্রী লুট করার ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এ সময় তার নিকট থেকে লুট হওয়া পূজার সামগ্রী উদ্ধার করা হয়।
বেগমগঞ্জ থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে চৌমুহনী শহরের চৌরাস্তা সংলগ্ন শ্রী রক্ষা কালী মন্দিরের তালা ভেঙ্গে পূজার সামগ্রীসহ অর্থকড়ি নিয়ে যায় একদল দুষ্কৃৃতকারী । এ ব্যাপারে থানায় মামলা দায়ের হলে বেগমগঞ্জ থানার সাব- ইন্সপেক্টর এনাম আহমেদ ও কমল যৌথ অভিযান চালিয়ে সোমবার চৌমুহনী শহরের কালাপোলের সন্নিকটের একটি ঘর থেকে নোয়াখালীর সুধারাম উপজেলার চর শোলাকিয়ার রাজু (রিপন)কে গ্রেফতার এবং তার নিকট থেকে পূজার সামগ্রী পিতলের কলস, ঘটি, গ্লাস, ঘন্টা ছোট ও বড় বাটি, প্রদীপ, তামার থালা বাটিসহ অনেক সামগ্রী উদ্ধার করে। অপরদিকে একই দিন বেগমগঞ্জ উপজেলার কালীর হাটের কালী মন্দির পুনরায় ভাঙ্গার নেতৃত্বদানকারী স্থানীয় সন্ত্রাসী বেগমগঞ্জের রাজেন্দ পুর গ্রামের ইউসুফ খানকে ডিবি পুলিশ সোমবার গ্রেফতার করেছে।
