বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোট হরতাল ডাকায় আগামীকাল বুধবারের চট্টগ্রাম চেম্বারের নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে গতকাল সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ নিয়ে তিনবার চট্টগ্রাম চেম্বারের নির্বাচন পেছানো হল।