শহরে-গঞ্জে মানুষের ভিড়ে দিশেহারা হয়ে যাই,
চারপাশে দেখি অচেনা-অসাধু দরদী মিত্র নাই।
নিঃস্ব বাঙালি পারে না সইতে বঞ্চনা অপমান,
এগিয়ে এসেছ মুজিব-সঙ্গী জিল্লুর রহমান।
মানবজন্ম সার্থক কিসে তুমি তো জেনেছ তাই,
গৃহসুখ ছেড়ে যুদ্ধে নেমেছ বাঁচাতে বাঙালি ভাই।
সংকটকালে মানুষের পাশে পরমাত্মীয় তুমি,
শত্রুর বাধা ডিঙিয়ে ছুটেছ বাঁচাতে মাতৃভূমি।
বাঙালি জাতির প্রিয়মুখ তুমি বিবেকি জনের প্রাণ
চিরজীবী হও মুক্তিসেনানী জিল্লুর রহমান।
রচনাকাল:২০০১
