মাগুরা জেলা জজ আদালতের এক নারী আইনজীবী বিষপানে আত্মহত্যা করেছে। ওই আইনজীবীর নাম ছাবিকুন্নাহার রূপা (৩০)। তার স্বামীর নাম মাহমুদ কামাল তমাল।
ছািবকুন্নাহারের বাড়ি মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী গ্রামে। বিষপান করলে তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুনঃ চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য ধ্বংস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম বলেন, ‘স্বামীর একাধিক বিবাহ, শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিবাদ করায় তার স্বামী তাকে আত্মহত্যায় প্ররোচিত করেছে। যে কারণে ছাবিকুন্নাহার আত্মহত্যা করেছে। স্বামীকে গ্রেফতার পূর্বক তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’
ইত্তেফাক/নূহু
