জুনিয়র টেনিসে হেরেছে বাংলাদেশ

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২১:৫২
বাংলাদেশ জুনিয়র ডেভিস কাপ এশিয়া ওশানিয়া জোন প্রি-কোয়ালিফাইং রাউন্ডের খেলায় গতকাল ইয়েমেনের কাছে ০-৩ সেটে হেরে গেছে। মালয়েশিয়ার কুচিংয়ে গতকাল প্রথম এককে বাংলাদেশের আখতার হোসেন রানা ০-৬, ২-৬ গেমে ইয়েমেনের আবদু আমরের কাছে এবং দ্বিতীয় এককে দেলোয়ার হোসেন ১-৬, ২-৬ গেমে প্রতিপক্ষ আলানসি হাসানের কাছে হেরে গেলে দ্বৈতের খেলা বাকি থাকতেই ইয়েমেন ০-২ ব্যবধানে বাংলাদেশের বিরুদ্ধে জয় নিশ্চিত করে। বিকালের দ্বৈতে বাংলাদেশের আখতার হোসেন রানা ও দেলোয়ার হোসেন জুটি ৩-৬, ৬-৪, ৪-৬ গেমে ইয়েমেনের আলানসি হাসান ও তাবিট সামের জুটির নিকট হারে। এই হারের ফলে ‘গ্রুপ সি’ পর্বে সৌদি আরব প্রথম এবং ইয়েমেন দ্বিতীয় স্থান নিয়ে মূলপর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। অপরদিকে গ্রুপে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ স্থান নির্ধারণী রাউন্ড রবীন লীগ খেলায় আজ ইরানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।