মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর শহরের মাদামস্থ একটি নির্মাণাধীন ভবনের ৩য় তলা থেকে লক্ষ্মীপুরে কর্মরত ডিবি পুলিশ রতন কুমার লোদের পুত্র বিজয় কুমার লোদের (১৭) লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ডিবি কনস্টেবল রতন কুমার লোদের পুত্র এসএসসি ফলপ্রার্থী বিজয় কুমার লোদ সোমবার রাতে অসুস্থ বাবাকে হাসপাতালে দেখে আর বাসায় ফেরেনি। মঙ্গলবার সকালে ঐ ভবনে শ্রমিকরা কাজ করতে এসে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ নির্মাণাধীন ভবনে ঝুলিয়ে রেখেছে
