বাংলাদেশের পতাকা ওড়ালেন ভারতের ৩৬ ছিটমহলের বাসিন্দারা

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২২:৪০
দেবীগঞ্জের ভেতরে ভারতের ৩৬টি ছিটমহলে গতকাল মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ছিটমহলগুলোতে সকালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ছিটমহলের নারী ও শিশুসহ সব বয়সী মানুষ গতকাল জাতীয় পতাকা হাতে মিছিল করে। এ সময় তারা নিজেদের বাংলাদেশি নাগরিক ঘোষণা দিয়ে অবিলম্বে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের দাবি জানান। এ সময় তারা বলেন, পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পেতেই তারা স্বাধীনতা দিবস পালন করেছেন। তারা এখন নিজেদের নির্দিষ্ট একটা পরিচয়-ঠিকানা অর্থাত্ বাংলাদেশের নাগরিকত্ব চান। গাড়াতি ছিটমহলের চেয়ারম্যান মফিজার রহমান ও পুঠিমারী ছিটমহলের চেয়ারম্যান তসলিমউদ্দীনের নেতৃত্বে এসব কর্মসূচি পালিত হয়।