আলমডাঙ্গা উপজেলার বিনোদপুর মাঠের একটি পান বরজ থেকে গত সোমবার রাতে আর্জিনা খাতুন শিল্পী (২৮) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা অভিযোগ করেছেন, সম্ভবত ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
আলমডাঙ্গা থানা পুলিশ ও বিনোদপুর গ্রামের লোকজন জানান, আর্জিনা খাতুন শিল্পী মৃত আজগার মণ্ডলের মেয়ে। কয়েক বছর আগে তার স্বামী তাকে ত্যাগ করে। মা-ভাইয়ের সংসারে থেকে শিল্পী গ্রামের কলোনী পাড়ার একটি পোল্ট্রি ফার্মে শ্রমিকের কাজ করত। গত রবিবার অন্যান্য দিনের মতো কাজে গেলে তিনি আর ফিরে আসেনি।
গতকাল মঙ্গলবার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। কে বা কারা শিল্পীকে হত্যা করেছে এ ব্যাপারে তার মা ও স্বজনরা প্রাণ ভয়ে মুখ খুলছেন না।
