ফতুল্লায় নববধূর লাশ উদ্ধার

আপডেট : ০৬ মে ২০১৯, ১৭:৪২

ফতুল্লার মাসদাইরে শারমিন আক্তার (১৮) নামে নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার (৫ মে) রাতে ফতুল্লার মাসদাইর গোদারাঘাট এলাকার একটি ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহতের শরীরে মারধরের জখম রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহত শারমিন সিলেট জেলার চুনারুঘাট থানার সাগরদী গ্রামের শামীম হোসেনের মেয়ে।সাগরের পরিচয় জানা যায়নি।

ফতুল্লা মডেল থানার এসআই আমজাদ হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, দুই মাস আগে জনৈক সাগর নামে যুবকের সঙ্গে শারমিন বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা ফতুল্লার মাসদাইর গোদাঘাট এলাকার কানদইন্নার বাড়িতে একটি রুম ভাড়া নিয়ে বসবাস শুরু করে। 

কিছুদিনের মধ্যে তাদের পারিবারিক কলহ দেখা দেয়। গত কয়েকদিন ধরে শারমিনকে মারধর করত সাগর। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

আরও পড়ুন: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, শিশু গুরুতর আহত

নিহতের খালা শাহীনূর বেগম জানান, শারমিনকে হত্যার পর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে সাগর পালিয়েছে। সাগরের পরিচয় জানি না।

ইত্তেফাক/অনি