মাদকাসক্ত পুত্রকে পুলিশে দিলেন পিতা

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২১:২৮
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরার কলারোয়ায় মাদকাসক্ত পুত্রকে পুলিশের হাতে তুলে দিলেন এক নির্যাতিত পিতা। জানা গেছে, কলারোয়া উপজেলার কাজিরহাট গ্রামের নজরুল ইসলামের মাদকাসক্ত পুত্র মনিরুল ইসলাম (১৯) বাড়ির ধান, চালসহ টাকা-পয়সা চুরি করে নেশা করে আসছিলো। গত মঙ্গলবার সকালে পিতা নজরুল ইসলামের নিকট নেশার টাকা চেয়ে না পেয়ে পুত্র মনিরুল ইসলাম তার পিতাকে বেদমভাবে মারপিট করে আহত করে। এ ঘটনায় নির্যাতিত পিতা নজরুল ইসলাম কলারোয়া থানা পুলিশকে জানালে বেলা ৩টার দিকে এসআই তরিকুল ইসলাম মাদকাসক্ত মনিরুলকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকত ভ্রাম্যমাণ আদলত বসিয়ে মনিরুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।