আবাহনী-মোহামেডান ফাইনালে

সাবরিনার ট্রিপল হ্যাট্রিক

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২১:৪৫
দুই জায়ান্ট আবাহনী-মোহামেডান ওয়ালটন মহানগরী মহিলা ফুটবল লিগের ফাইনালে মুখোমুখি হলো। আগামী শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ ফাইনালটি অনুষ্ঠিত হবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড গতকাল বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ফেনী সকারকে ১৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে শিরোপা লড়াইয়ে যোগ দেয়। মোহামেডানের সাব্রিনা একাই নয় গোল দেন। এছাড়াও শান্তা, নোবাই, বীথি ও বিলকিসের কাছ থেকে আসে একটি করে গোল। আবাহনী লিমিটেড দ্বিতীয় সেমিফাইনালে আরামবাগ ক্রীড়া সংঘকে ৬-০ গোলে হারিয়ে ফাইনালের দ্বিতীয় টিকিট পায়। জাতীয় দলে খেলা আবাহনীর অম্রাচিং মার্মার হ্যাটট্রিক এবং সুইনু প্রো মারমা, সুরাইয়া আক্তার ও সারমিন রূপার দেয়া একটি করে গোলে জয়টি পায় আবাহনী।