যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৫১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি। বোর্ডের সেই শিক্ষা প্রতিষ্ঠানটি হলো সাড়াতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিদ্যালয়টি যশোর জেলার শার্শা উপজেলার সাড়াতলা বাজারের কাছেই অবস্থিত।
আরও পড়ুন: পায়ে লিখে এসএসসিতে জিপিএ-৫ তামান্নার
বিষয়টি নিশ্চিত করে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র বলেন, ‘এবার সাড়াতলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে একজন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। কিন্তু সেই মেয়েটি পাস করেনি। ফলে শূন্য পাসের তালিকায় এ প্রতিষ্ঠানের নাম উঠেছে। ২০১৮ সালে মেহেরপুরের এসকেআরএস শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস না করলেও এবার তারা সেই সংকট কাটিয়ে উঠেছে।’
ইত্তেফাক/নূহু
