মা দিবসে ঢাকা রিজেন্সির আয়োজন

আপডেট : ০৬ মে ২০১৯, ১৮:৫৯

 

বিশ্ব মা দিবস পালন করার লক্ষ্যে নানা আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। এর মধ্যে ঢাকা রিজেন্সির ফেসবুক পেজে একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজনও রয়েছে। যেখানে বলা হয়েছে, প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের নিজের মায়ের সঙ্গে তোলা সুন্দর একটি ছবি ঢাকা রিজেন্সির ফেসবুক পেজে পোস্ট করতে হবে এবং # দিয়ে মা সম্পর্কে কিছু লিখতে হবে। আর এই প্রতিযোগিতায় ১ থেকে ৭ মে পর্যন্ত অংশগ্রহণ করা যাবে। সবচেয়ে সুন্দর ছবি ও গল্প পোস্ট করেছেন এমন তিন প্রতিযোগীকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। এই বিশেষ দিনটিতে পুরো পরিবারের সঙ্গে মায়েরা ঢাকা রিজেন্সির ইফতার ও রাতের খাবারের বুফে আয়োজনটিও উপভোগ করতে পারবেন বিনামূল্যে (শর্ত প্রযোজ্য)। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে।