২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। দিনটিকে কেন্দ্র করে আয়োজিত হয় নানা অনুষ্ঠান। দিনটি উদযাপিত হয় বিশেষ আনুষ্ঠানিকতা, শ্রদ্ধা ও আবেগে। দেশের অন্যতম ফ্যাশন হাউস কে ক্র্যাফট এই বিশেষ দিনকে কেন্দ্র করে ডিজাইন করেছে বিশেষ কিছু পোশাক। এবারের রবীন্দ্র-জয়ন্তীর আয়োজনে ‘কাদম্বিনী’ স্টাইলকে মাথায় রেখে পোশাক ডিজাইন করছে ফ্যাশন হাউসটি। এই নতুন ডিজাইন করা পোশাকের মধ্যে রয়েছে শাড়ি, পাঞ্জাবি ও ফতুয়া। পোশাকগুলো পাওয়া যাচ্ছে কে ক্র্যাফটের সকল আউটলেটে।
