ট্রেনিংয়ে যোগ দিলেন ভিলানোভা

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২১:২৭
বার্সেলোনার মূল দলের কোচ টিটো ভিলানোভা গলার ক্যান্সার অপারেশন শেষে দেশে ফিরে গতকাল বৃহস্পতিবার প্রায় দুই মাস পরে আবারো দলের ট্রেনিং সেশনে যোগ দিয়েছেন। ভিলানোভার অনুপস্থিতিতে লিগে নিজেদের অগ্রগামিতা ধরে রাখতে পারলেও বার্সাকে বিদায় নিতে হয়েছে কোপা দেল রে থেকে। তাছাড়া চারদিনের ব্যবধানে দুটি ‘এল ক্লাসিকোতে’ বার্সাকে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে পরাজয় বরণ করতে হয়। আর বার্সার এই পারফরম্যান্সের পেছনে অনেকেই ভিলানোভার অনুপস্থিতিকেই দায়ী করেন। দলে ভিলানোভার কোন বিকল্প নেই দাবি করে বার্সা মিডফিল্ডার সার্জিও বুসকেটস বলেন, ‘সে আমাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ।’ নিউইয়র্কে দুই মাস ক্যান্সার চিকিত্সার পরে গত মঙ্গলবার দেশে ফেরেন ভিলানোভা। তবে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিতে সে সময় বার্সেলোনার বেশিরভাগ খেলোয়াড়ই ফ্রান্সে ছিলেন।