গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকভগবানপুর গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় রানা মোল্লা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গত বুধবার গভীর রাতে ৭ দুর্বৃত্তদের ঘরবাড়ি ভাংচুর ও আগুনে পুড়িয়ে দিয়েছে। নিহত রানা ওই গ্রামের হেলাল মোল্যার ছেলে। সাদুল্লাপুর থানার ওসি মজনুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধে মঙ্গলবার ইউসুফ মেম্বার তার লোকজন নিয়ে রানা মিয়ার বাড়িতে হামলা করে।
