থাইল্যান্ড থেকে চাল আমদানিতে মেয়াদ বাড়ছে

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২২:০৪
ইত্তেফাক রিপোর্ট থাইল্যান্ড থেকে চাল আমদানিতে সমঝোতা স্মারকের মেয়াদ আরও তিন বছর বাড়ছে। ২০১৬ সাল পর্যন্ত এ মেয়াদ বাড়ানো হবে। খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক থাই সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে গতকাল বৃহস্পতিবার ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। স্মারক অনুযায়ী বাংলাদেশ তার প্রয়োজনীয় সময়ে থাইল্যান্ড থেকে চাল আমদানি করতে পারবে। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় উত্পাদন বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনে আমদানি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করে। এ পরিকল্পনা অনুযায়ী ২০১০ সালে থাইল্যান্ড সরকারের সঙ্গে চাল আমদানির বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।