নওগাঁ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল নওগাঁ স্টেডিয়ামে প্রাইম ব্যাংক প্রথম বিভাগ জেলা ফুটবল লিগ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উদ্বোধনী খেলায় চক এনায়েত যুবক সমিতিকে ৫-১ গোলে হারিয়েছে প্রবাহ সংসদ। লিগে ছয়টি ক্লাব অংশ নিচ্ছে। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ এনামুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, প্রাইম ব্যাংকের নওগাঁ শাখার ব্যবস্থাপক আবু সালেহ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মীর জাহিদুল হাসান জুয়েল প্রমুখ।
