স্বাধীনতা কাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব এবারের টুর্নামেন্ট থেকে পয়েন্টের খাতা না খুলেই ফিরে গেল। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-০ গোলে পরাজিত হয় ফরাশগঞ্জ। এটি ব্রাদার্সকে সান্ত্বনা দেয়া প্রথম জয়। ব্রাদার্সের হয়ে ৪৫ মিনিটে নাইজেরিয়ান স্যামসন ইলিয়াসু এবং ৭৭ মিনিটে কিংসলে গোল দুটি করেন।
