এলেঙ্গা পৌরসভায় শাফী খান মেয়র নির্বাচিত

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২২:৪২
২৮ মার্চ নবগঠিত এলেঙ্গা পৌরসভার নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত শাফী খান। সুধীমহলের ধারণা নির্বাচনে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দেয়ায় জনগণ আনন্দিত। এলেঙ্গা পৌরসভা নির্বাচন শুরু হয় সকাল ৮টায়। বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনে জনগণ ভোট দেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন কর্তৃপক্ষ ভোট গ্রহণ করেন। বিকাল সাড়ে ৫টা থেকে ভোট গণনা শুরু হয় সন্ধ্যা ৭টার মধ্যে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো: রফিকুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফলে বিএনপির সমর্থিত সাবেক এলেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো:শাফী খান মেয়র পদে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী শাফী তালুকদার। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম মোহাম্মদ খান তৃতীয় হয়েছেন। এছাড়া প্রতিদ্বন্দ্বিতা করেন কৃষক জনতা লীগ মনোনিত প্রার্থী আতিকুর রহমান সাদেক এবং স্বতন্ত্র প্রার্থী মো:জমির উদ্দিন। সংরক্ষিত মহিলা আসনে মনোয়ারা বেগম, শিরিন আক্তার এবং শিখা রাণী সূত্রধর বিজয়ী হন।