যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উত্পাদন বন্ধ হয়ে গেছে। অ্যামোনিয়া প্লান্টের প্রসেস এয়ার কম্প্রেসারে ত্রুটির কারণে গতকাল বৃহস্পতিবার সকালে কারখানার ইউরিয়া সার উত্পাদন বন্ধ হয়। চলতি বছর গত ৯ মাসে বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে কারখানায় ১১০ দিন উত্পাদন ব্যাহত হয়েছে। কারখানা পুনরায় চালু করতে ২/৩ দিন সময় লাগতে পারে ।
কারখানা কারিগরি বিভাগ জানায়, চলতি অর্থবছরে এই নিয়ে কারখানা ১৯ বার উত্পাদন বন্ধ হয়েছে। কারখানা বন্ধ থাকলে প্রতিদিন প্রায় ১৬শ’ মেট্রিকটন ইউরিয়া সার উত্পাদন ব্যাহত হয়।
