শেরপুরে বোরো ধানের মূল্য নির্ধারণে সভা

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ১৫:৪৬
গ্রামীণ জীবন যাত্রার স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) এর অংশ হিসেবে শেরপুর জেলার বোরো ধানের মূল্য নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কর্মজীবী নারী, সিএসআরএল, জিআরওডব্লিউ অক্সফেম-এর সহায়তায় দরিদ্র কল্যাণ সংস্থার (ডিকেএস) সার্বিক তত্ত্বাবধানে কৃষি পণ্যের জনমূল্য কমিশনের উদ্যোগে ২০ মার্চ জেলার কৃষি ডিপ্লোমা ইন্সটিটিট অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও কৃষি পণ্যের জনমূল্য কমিশনের সভাপতি আনোয়ার হোসেন আনু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডিকেএস-এর চেয়ারম্যান কায়সার আহম্মেদ ফারুক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা উপ-পরিচালক (ডিএই) সুভাষ চন্দ্র দেবনাথ। এতে ফেসিলেটর হিসেবে অনুষ্ঠানে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সংস্থার প্রজেক্ট কো- অর্ডিনেটর মো. নাজিম উদ্দিন।