ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে গত মঙ্গলবার শ্রীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যকরী করণের লক্ষ্যে সুশীল সমাজের উপস্থিতে একদিনের মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে ইউএনডিপি বাংলাদেশ -এর সহযোগিতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রজেক্ট- এর আওতায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েভ ফাইন্ডেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০০৯-২০১৩ মেয়াদি প্রকল্পটি বাংলাদেশের ৬টি বিভাগের ১৪টি জেলার ৫৬টি উপজেলার ৩৫০টি ইউনিয়নে এর কার্যক্রম চলছে। এর মধ্যে মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে গ্রাম আদালত কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাছাড়া এ কার্যক্রমের মাধ্যমে গ্রামাঞ্চলের ক্ষুদ্র জনগোষ্ঠীর যথেষ্ট উপকার হয়েছে বলে কর্মশালার মাধ্যমে জানা যায়।
