আমতলীতে দুস্থদের প্রশিক্ষণ

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ১৫:৪৮
আমতলীতে ব্র্যাকের এ,সি,সি,ডি, কর্মসূচির আমতলী শাখার উদ্যোগে বৃহস্পতিবার অতি দরিদ্র সদস্যদের মাঝে গরু ও হাঁস পালনের উপর ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ৪টি করে ২৫ জন সদস্যকে ঢেউ টিন বিতরণ করা হয়। ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা। এ সময় উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার প্রগতি মোঃ জামাল হোসেন, সেক্টর স্পেশালিস্ট বরগুনা, মোঃ খোরশেদ আলম, এ,সি,সি,ডি, আমতলী শাখা ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম, স্বাস্থ্য ব্যবস্থাপক মোঃ মোশারেফ হোসেন, দাবী ব্যবস্থাপক মোঃ মহসিন আলী প্রমুখ।