বানারীপাড়া তৃণমূল নারীনেত্রী সম্মেলন

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ১৫:৪৯
বানারীপাড়ায় “নারীর প্রতি পারিবারিক নির্যাতন ও সহিংসতা আর নয়, আমরা ঐক্যবদ্ধ এই আমাদের দৃঢ় প্রত্যয়” প্রতিপাদ্য বিষয় নিয়ে তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্কের নবম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শোভাযাত্রা উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক উদ্যোগ আয়োজিত তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্কের সভাপতি সুরাইয়া সিমুর সভাপতিত্বে ও নারীনেত্রী মেরিনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এ.জেড মোরশেদ আলী।