সম্ভাবনাময় পেশা হোটেল ম্যানেজমেন্ট

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ১৫:৫১
ক্যারিয়ার বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো চাকরির নিশ্চয়তা এবং ভবিষ্যত্ নিরাপত্তা। আর এর সাথে যদি থাকে বিদেশে ওই পেশায় চাকরির সুযোগ তবে তা সোনায় সোহাগা। এসব বিবেচনায় বর্তমানে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে হোটেল ম্যানেজমেন্ট বিষয়টি। এ পেশায় তরুণরা পাচ্ছেন সম্ভাবনাময় ক্যারিয়ার আর দেশ-বিদেশে চাকরির অফুরন্ত সুযোগ। ঢাকার মহাখালীতে অবস্থিত নিউটন হোটেল স্কুল দিচ্ছে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ। এখানে প্রবেশের পর যে কারোর-ই মনে হবে তিনি একটি ফাইভ স্টার হোটেলে এসেছেন। ফাইভ স্টার হোটেলের পরিপূর্ণ আবহে এখানে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে রয়েছে ফাইভ স্টার হোটেলের সব ধরনের সুযোগ-সুবিধা, লাক্সারিয়াস ল্যাব এবং ফুলটাইম দেশি-বিদেশি প্রশিক্ষক। এখানকার প্রতিটি প্রশিক্ষণ কক্ষ, প্র্যাকটিক্যাল ল্যাব, শিক্ষা উপকরণ আন্তর্জাতিক মানের। ফলে প্রশিক্ষণের পুরোটাই হয় হাতে-কলমে ও মানসম্পন্ন। আর তাই এ সেক্টরে চাকরির ক্ষেত্রে এখানকার শিক্ষার্থীরা থাকছেন এগিয়ে। নিউটন হোটেল স্কুলে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ক শর্ট সার্টিফিকেট কোর্সের মধ্যে রয়েছে- ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, হাউজ কিপিং সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ অপারেশন্স, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন এবং ইংলিশ ফর হোটেলস্। এ বিষয়ে জানতে কথা বলতে পারেন ০১৯৬২৫৯৫৪৬০, ০১৭৩৮৯৬৬৭৯৮ এই নম্বরে। হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে ক্যারিয়ার সম্পর্কে আরও জানালেন কক্সবাজারের ফাইভ স্টার মানের হোটেল ওশান প্যারাডাইসের ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের ডিরেক্টর ও এক্সিকিউটিভ শেফ এটিএম আহমেদ হোসেন। এ সেক্টরে দেশ-বিদেশে ক্যারিয়ারের সুযোগ সম্পর্কে বললেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ থাকার কারণে দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের কাছে আমাদের দেশ হয়ে উঠছে খুবই আকষর্ণীয়। বর্তমানে বাংলাদেশে গড়ে উঠছে নতুন নতুন পাঁচ তারকা হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট। বিশেষ করে কক্সবাজারেই গড়ে উঠেছে বেশকিছু আধুনিক হোটেল। এ বছরেই আরও কিছু হোটেল সেখানে কার্যক্রম শুরু করবে। কাজের বিষয়ে আগ্রহী হতে হবে। তবেই ক্যারিয়ারে দ্রুত উন্নতি করা সম্ভব। আগ্রহী শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :নিউটন হোটেল স্কুল, খাজা টাওয়ার (৯ম তলা), ৯৫ মহাখালী বাণিজ্যিক এলাকা, বীর উত্তম একে খন্দকার সড়ক, ঢাকা। নিউটন হোটেল স্কুলের ম্যানেজার মার্কেটিং নুরুল হাসান জানালেন, উচ্চশিক্ষার জন্য বিদেশগামী ছাত্রছাত্রীদের যেমন ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য আইএলটিএস বাধ্যতামূলকভাবে দিতে হয় ঠিক তেমনি এ ধরনের হোটেল ম্যানেজমেন্ট কোর্সটি সম্পন্ন করাও অনিবার্য। এর মাধ্যমে তারা বাইরে লেখাপড়া করা অবস্থাতেই সম্মানজনক চাকরি ও উপার্জন করতে পারবে। নিউটন হোটেল স্কুলের অন্যতম বৈশিষ্ট্য অন দ্য জব ট্রেইনিং প্রোগ্রাম। নিউটন হোটেল স্কুল বাংলাদেশের একমাত্র সার্টিফাইড অ্যামেরিকান হোটেল অ্যান্ড লজিং এডুকেশনাল পার্টনার (এএইচএলইআই)। এর ফলে শিক্ষার্থী বাংলাদেশে থেকেই পেতে পারেন আমেরিকান হোটেল ম্যানেজমেন্ট সার্টিফিকেট।