জার্মানিতে শিক্ষাব্যবস্থা অত্যন্ত আধুনিক এবং যুগোপযোগী। এখানে রয়েছে বিশ্বের অনেক নামিদামি বিশ্ববিদ্যালয়। বর্তমানে সারা পৃথিবীর মেধাবীরা ছুটছে এই দেশটির দিকে, উদ্দেশ্য যুগসেরা শিক্ষা অর্জন করা।
জার্মানির প্রায় সব কটি বিশ্ববিদ্যালয়ই গর্ভমেন্ট ফান্ডেড। সরাসরি স্নাতক কিংবা স্নাতকোত্তরের জন্য কোনো টিউশন ফি নেই। তবে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিসট্রেটিভ এবং স্টুডেন্ট ইউনিয়নের জন্য প্রতি সেমিস্টারে ৪০০ থেকে ৭২০ ইউরো নেওয়া হয়।
জার্মানিতে স্নাতকে কিছু কিছু কোর্স ব্যতীত প্রায় সকল কোর্সে জার্মান ভাষা পড়ানো হয়। তবে স্নাতকোত্তরে অনেক প্রোগ্রাম ইংরেজিতে পড়ানো হয়। জার্মান ল্যাঙ্গুয়েজে পড়তে গেলে ন্যূনতম বি-২ লেভেল শেষ করতে হয় এবং ইংরেজি মাধ্যমে পড়তে গেলে আইইএলটিএস-এ কমপক্ষে ওভারঅল ব্যান্ড ৬.০ থাকতে হবে।
জার্মান বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্দিষ্ট নিয়মাবলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—সত্যায়িত একাডেমিক ডকুমেন্ট, মোটিভেশন লেটার, জীবন বৃত্তান্ত এবং কোনো কোনো ক্ষেত্রে একাডেমিক রেফারেন্স লেটারের প্রয়োজন হয়।
ভিসা প্রসেসিং
বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির কনফারমেশন (ভাষা শিক্ষা এবং মূল কোর্স) পাওয়ার পর স্থানীয় জার্মান দূতাবাসে ভিসা ইন্টারভিউয়ের জন্য বুকিং দিতে হয় এবং জার্মান অ্যাম্বেসিতে অ্যাপলিকেশন সাবমিট ও ভিসা ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ৭৯০৮ ইউরোর একটি ব্লক অ্যাকাউন্ট স্টেটম্যান্টসহ ভিসা ইন্টারভিউতে উপস্থিত হতে হয়। আরও জানতে সরাসরি যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :প্লট-৩৯, রোড-০২, আমবালা কমপ্লেক্স (তৃতীয় তলা), ধানমন্ডি, ঢাকা।
পত্র-পত্রিকাতে প্রায়ই দেখা যায় যে, জার্মানিতে পড়াশোনার জন্য কোনো টাকা-পয়সা লাগে না। কিন্তু ব্যাপারটি পুরোপুরি সত্য নয়। কারণ ভাষা শিক্ষার জন্য ২০০০ থেকে ৪০০০ ইউরোর প্রয়োজন হতে পারে। এ ছাড়া লিভিং কস্টের বিষয়টিও মাথায় রাখতে হবে। আবার ব্যাপারটি এমনও নয় যে, জার্মান যাওয়া মানেই সেখানকার স্থায়ী বাসিন্দা হওয়া। হ্যাঁ, স্থায়ী বাসিন্দা হওয়া এবং ভালো চাকরি উভয়ই অর্জন করা যায়, তবে সে জন্য প্রথমে পড়াশোনা করতে হবে। যারা প্রকৃত ছাত্র তাদের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত পড়াশোনা এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি মানসম্মত ডিগ্রি অর্জন করা। তবে এ সবকিছুই সহজতর হয় জার্মান ভাষা জানা থাকলে। সে জন্য যাওয়ার আগেই উচিত বাংলাদেশস্থ জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র; গ্যাটে ইনস্টিটিউট বা অন্য এ জাতীয় ভাষা শিক্ষা কেন্দ্র থেকে জার্মান ভাষা শিখে নিজেকে প্রস্তুত করা। পাশাপাশি কোনোভাবেই কোনো ফলস্ পেপার্স তৈরি করে শর্টকাটে কিছু করার মতো সর্বনাশা তথা আত্মঘাতী চিন্তা-ভাবনা করা চলবে না। এ নিয়ে আরও জানতে কথা বলতে পারেন ০১৯১২৪৮৬১৮৩, ০১৭২৭০১১৮৩১ এই নম্বরগুলোতে। কিছু জার্মান বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করা হলো, যেখানে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে নির্বিঘ্নে যুগসেরা শিক্ষা অর্জনের সুযোগ :ক্রিশ্চিয়ান অলব্রেক্টস ইউনিভার্সিটি, ডর্টমান্ড ইউনিভার্সিটি, ড্রেসডেন টেকনিক্যাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ফ্রেইবাগ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ড্রেসডেন, ইউরোপিয়ান ইউনভার্সিটি ফ্রান্কফুট, পোর্ট সিটি ইউনিভার্সিটি অব হামবুর্গ, ইউনিভার্সিটি অব বার্লিন, ইউনিভার্সিটি অব বেরিউম, ইউনিভার্সিটি অব ওল্ডেনবার্গ ইত্যাদি।
লেখক ড. খন্দকার ফজলুল হুদা
প্রধান নির্বাহী, ভিসা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডমিশন
এবং চেয়ারম্যান, কুইন্স কলেজ।
