ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের খ্যাতনামা অধ্যাপক মরহুম আলহাজ্ব ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠা করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আইন, ব্যবসায় প্রশাসন, সমাজ বিজ্ঞান ও অর্থনীতি বিভাগের মোট ১৬৮ জন শিক্ষার্থী নিয়ে এ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করলেও বর্তমানে প্রায় ১০,০০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। ইতোমধ্যে অনেক শিক্ষার্থী পাস করে বেরিয়ে গেছে। এ দেশের অর্থনীতির প্রতিটি শাখায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গুণগত, মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ, উপযুক্ত, আর্দশ ও দেশপ্রেমিক মানব সম্পদ তৈরিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রশংসার দাবিদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের খ্যাতনামা অধ্যাপক মো. সেলিম ভূইয়ার সুনেতৃত্ব ও দিক নির্দেশনায় ব্যবসায় প্রশাসন বিভাগ আজ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সবচেয়ে বড় ও আর্দশ বিভাগ হিসেবে পরিচিত। এ বিভাগে রয়েছে অত্যন্ত মেধাবী, অভিজ্ঞ ও পরিশ্রমী ২৪ জন পূর্ণকালীন শিক্ষক ও কিছু সংখ্যক খণ্ডকালীন শিক্ষক যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ডুয়েট, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ব্যবসায় প্রশাসন শিক্ষা যে কারণে এত সফল তা হলো—ইংরেজি মাধ্যমে পাঠদান, পর্যাপ্ত কেসস্টাডির ব্যবস্থা, চলমান বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট, ক্লাস পার্টিসিপেশনের ব্যবস্থা, মিডটার্ম ও ফাইনাল পরীক্ষার জন্য পর্যাপ্ত প্রস্তুতির ব্যবস্থা, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের উপর জোর দেওয়া, কোর্স শিক্ষকদের ক্লোজ মনিটরিং, স্টাডি ট্যুর ও ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের ব্যবস্থা, ইন্টার্নশিপের ব্যবস্থা, মৌখিক পরীক্ষায় উপযোগী করে তোলা, ডিবেট, খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ে উদ্ধুদ্ধ করা ইত্যাদি। শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী নিম্নোক্ত মেজর সাবজেক্টে পড়াশোনা করতে পারছে—মেজর ইন ম্যানেজমেন্ট,মেজর ইন ফিন্যান্স, মেজর ইন ব্যাংক ম্যানেজমেন্ট, মেজর ইন মার্কেটিং। এ বিষয়গুলো সম্পর্কে আরও জানতে যোগাযোগ করতে পারেন ৯৬১৩৮৬৮, ০১৬১১৩৪৮৩৪৬ এই নম্বরগুলোতে।
এ পর্যন্ত ৪ বছর মেয়াদি বিবিএ দিবাকালীন প্রোগ্রামের ৩৮টি ব্যাচ, সন্ধ্যাকালীন প্রোগ্রামের ২২টি ব্যাচ, ১ বছর মেয়াদি এমবিএ প্রোগ্রামের ২৫টি ব্যাচ এবং ২ বছর মেয়াদি এমবিএ প্রোগ্রামের ৩২টি ব্যাচের শিক্ষার্থীরা পাস করে বেরিয়ে গেছে। বর্তমানে ব্যবসায় প্রশাসন বিভাগে প্রায় ১৮০০ শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। বর্তমানে ব্যবসায় অনুষদে ৪ বছর মেয়াদি বিবিএ দিবাকালীন ও সান্ধ্যকালীন প্রোগ্রাম, ১ বছর মেয়াদি এমবিএ এবং ২ বছর মেয়াদি ইএমবিএ প্রোগ্রাম চালু রয়েছে এবং শিক্ষার্থী ভর্তি চলছে। এ নিয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ৬৬ গ্রিনরোড, ঢাকা এবং বাড়ি-০৪, সড়ক-০১, ব্লক-এফ, বনানী, ঢাকা। পুরো ক্যাম্পাস ওয়াইফাই হওয়ায় লাইব্রেরিতে বসেও রিসার্চ করা যায়। লাইব্রেরি কার্ডের মাধ্যমে বাসায় বই নেওয়া যায়। বেকারত্ব দূরীকরণে ও মানব মূলধন তৈরিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বদ্ধপরিকর।
