তারুণ্য.কম

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ১৫:৫৫
গেম কর্নার হাওক্স মনে করুন, ২০১৪ সালে আপনি ইউএস এয়ার ফোর্সের একজন পাইলট। আপনাকে এবং আপনার সম্পূর্ণ টিমকে আর্টিমাস গ্লোবাল সিকিউরিটি কোম্পানি বেশি টাকার বিনিময়ে রিক্রুট করে নেয়, যাদের প্রধান কাজ বিভিন্ন দেশের ডিফেনস ফোর্সের হয়ে কাজ করা। যেমন— ইউনাইটেড নেশনস, ইউএস এয়ার ফোর্স, ইউএস নেভাল ফোর্স, ইউএস গ্রাউন্ড ইউনিট ইত্যাদি। প্রায় ছয় বছর আপনি আর্টিমাস গ্লোবাল সিকিউরিটি কোম্পানির হয়ে কাজ করার পরে হঠাত্ একদিন দেখা গেল, আপনাকে আপনার নিজ দেশের (ইউএস) নেভাল ফোর্সের উপরে আত্রামণ করতে বলা হচ্ছে, কী করবেন আপনি? ইউএস নেভাল ফোর্সের পাশে দাঁড়িয়ে প্রতিহত করবেন আর্টিমাস নেভাল ফোর্সের হামলা। মোটামুটি এটাই হচ্ছে হাওক্স গেমটির সার-সংক্ষেপ। হাওক্সের পুরোটা হচ্ছে, হাই অলটিটিউড ওয়ারফেয়ার এক্সপেরিমেন্টাল কোয়াড্রন। কয়েকটা মিশন ছাড়া প্রায় প্রতিটি মিশনেই আপনার সাথে দুই জন পাইলট থাকবে যাদের কাজ আপনি নির্বাচন করে দেবেন। আপনি চাইলে আপনার টার্গেটে তারা হামলা চালাবে, অথবা, তারা আপনাকে শত্রুর হাত থেকে কাভার করে রাখবে। খোঁজ নিতে, http://www.gamespot.com/tom-clancys-hawx/ জানার দুনিয়া পিকাসা অনলাইন পিকাসা দিয়ে খুব সহজেই আপনি বিভিন্ন ডিজাইনের, স্টাইলের ওয়েব ফটোগ্যালারি তৈরি করতে পারবেন। এটা করতে আপনার ন্যূনতম বা সামান্য কম্পিউটার জ্ঞান থাকলেই চলবে। এই গ্যালারি তৈরি করতে হলে আপনার প্রয়োজন হবে, গুগল পিকাসা সফটওয়্যার, আপনার পছন্দমতো ছবি, পিকাসার জন্য ওয়েব টেমপ্লেট। গুগল করলে (সার্চ করলে) অনেক পিকাসা টেমপ্লেট পাবেন পিকাসার জন্য। সফটওয়্যারটি সম্প্রতি তার নতুন প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছে। এর একটি নতুন ফিচার হচ্ছে নেইম ট্যাগ। খোঁজ নিতে, http://picasa.google.com/ পড়াশোনা উবুন্টু প্রচলিত মেন্যুর বদলে হেড-আপ ডিসপ্লে বা হুড যোগ হচ্ছে লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম উবুন্টুতে। এতে ইউজার ইন্টারফেস হিসেবে মাউসের পরিবর্তে কিবোর্ড ব্যবহার করেই হুড চালানো যাবে। এ অ্যাপ্লিকেশনে মেন্যু খোঁজার পরিবর্তে ব্যবহারকারী অনুমান করে তার প্রয়োজনীয় কমান্ডটি টাইপ করলেই বেছে নেওয়ার সুযোগ থাকবে। উবুন্টু প্রতিষ্ঠাতা মার্ক শাটলওর্থ সম্প্রতি তার ব্লগে হুড (এইচইউডি) বক্স বিষয়ে তথ্য দিয়েছেন। শাটলওর্থ-এর মতে, এটি স্মার্ট এবং ব্যবহারবান্ধব কারণ এতে কাজ হয় দ্রুত। আরও জানতে ভিজিট করুন :http://www.ubuntu.com/ রেড কার্পেট সেবাস্টিয়ান ফেটেল ফর্মুলা ওয়ান মোটর রেসিংয়ের মহাকাব্যের গত মৌসুমটা জার্মান চালক সেবাস্টিয়ান ফেটেল রেড বুলের হয়ে এমন দাপটে গাড়ি চালিয়েছেন যে, ওয়েবার-হ্যামিলটন-বাটন-এর কথা লোকে ভুলতে বসেছিল। কুস্তি আর মোটর রেসিং, দুটোতেই পাঁয়তারা ব্যাপারটা বেশ কাজে লাগে। ধীরস্থির, ঠাণ্ডা মাথার তার বাচনভঙ্গি। কে যেন বলেছিলেন, আসল বিজয়ী চিনতে রেস শেষ হওয়া অবধি অপেক্ষা করতে হয় না। কিন্তু জার্মানে বলে, প্রতিযোগিতা ছাড়া বাজার জমে না। তাই দুনিয়ার স্পোর্টস মিডিয়া এখন ফেটেল বধ কাব্য লেখার জন্য মুখিয়ে বসে আছে, কিন্তু লেখার বিশেষ কিছু পাচ্ছে না। স্বয়ং ফেটেলের দল রেড বুলের প্রধান ক্রিস্টিয়ান হর্নার বলেছেন যে, তিনিও চান ফেটেলের দলীয় সতীর্থ মার্ক ওয়েবার নতুন ফর্মুলা ওয়ান মৌসুমে ফেটেলের ছায়া থেকে বেরিয়ে এসে স্বমহিমায় প্রতিভাত হোন। যদিও ওয়েবার ২০১১-য় মাত্র একটি রেস জিতেছেন, ব্রাজিলে, তবুও চূড়ান্ত তালিকায় তার স্থান জেনসন বাটনের পরেই তৃতীয় স্থানে ছিল। ফেটের সম্পর্কে আরও জানতে :http://en.wikipedia.org/wiki/Sebastian_Vettel