চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুরে আমাগীকাল রবিবার থেকে ৭ দিনব্যাপী চলবে লেংটা বাবার মেলা। লেংটা বাবা নামে পরিচিত সোলেমান শাহের মেলায় প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তের ভিড় জমে। বাংলা ১৩২৫ সালের ১৭ চৈত্র তিনি উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের বদরপুরে ইন্তেকাল করলে তার সমাধিস্থলে মাজার তৈরি হয়। লেংটা বাবার মেলায় কয়েক সহস্রাধিক দোকান, অর্ধ-সহস্রাধিক গানের মজমার আসর আর কয়েক লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে।
