প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২০:৩৩
সংবাদ সম্মেলনের বরাত দিয়ে ২৩ মার্চ ইত্তেফাকে প্রকাশিত মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবি শীর্ষক খবরের প্রতিবাদ করেছেন স্থানীয় শিক্ষক শাহজাহান ব্যাপারী। তার ভাষ্য, তার বাড়িতে ডাকাতির ঘটনা সত্যি এবং যাদের নামে মামলা হয়েছে তা যথার্থ। রহস্যজনক কারণে মামলাটির চার্জশিট হচ্ছে না। সংবাদ সম্মেলনের আয়োজনও সাজানো নাটক।